জাতীয়
বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করতে নির্দেশনা

বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সকল ধরণের আলোকসজ্জায় নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সকল সচিব, ও বিভাগীয় কমিশনারকে দেয়া পত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



