জাতীয়

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এই টিকিট বিক্রি শুরু হয়।

এবারের ঈদযাত্রায়ও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

এদিকে এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।

আজ বিক্রি হচ্ছে ২৪ জুনের যাত্রার টিকিট। আগামীকাল ১৫ জুন বিক্রি হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন পাওয়া যাবে ২৬ জুনের টিকিট; ১৭ জুন বিক্রি হবে ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন বিক্রি হবে ২৮ জুনের টিকিট।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button