জাতীয়প্রধান খবর

সমন্বয়কদের রহস্যজনক পোস্ট, কি হবে ৩১ ডিসেম্বর?

চলতি মাসের ৩১ তারিখকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।

জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

এদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never.‍‍`।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.‍‍`।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!‍‍`

এই বিভাগের অন্য খবর

Back to top button