আওয়ামী লীগরাজনীতি

আওয়ামী লীগ’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, নারীসহ আহত ৭

রাজধানীর বনানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে কড়াইল নুরানি মসজিদের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহতের নাম আলামিন (৩০)। তিনি পেশায় মুদি দোকানী। আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। বর্তমানে বনানী ১৯নং ওয়ার্ডে থাকতেন তিনি।

আহতরা হলেন, আমজাদ (৩৫), মাসুদ আলম (২০), নুর আলম (৩০), জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫), ডালিয়া বেগম (৪০) ও নাসির (৪০)।

জানা যায়, বুধবার এশার নামাজের সময় প্রতিপক্ষ নুরানী মসজিদের ভিতরে ঢুকে আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বাকিদের মসজিদের বাইরে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

পরে গুরুতর অবস্থায় আলামিনকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button