রাজনীতি

শিবগঞ্জে সমাবেশে আসছেন মীর স্নিগ্ধ

বগুড়া-২ আসনের শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে অংশ নিতে যাচ্ছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত ওই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। এর আগে, দুপুর আড়াইটায় হযরত শাহ সুলতান (রহ.) মাজার জিয়ারত করার পর তিনি সমাবেশে যোগ দেবেন।

উল্লেখযোগ্য যে, বিএনপিতে যোগ দেওয়ার পর এটি মীর স্নিগ্ধর প্রথম বগুড়া সফর। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

এই বিভাগের অন্য খবর

Back to top button