রাজনীতি
প্রধান খবর

ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সংগঠনের সাংবিধানিক বিধান অনুযায়ী নুরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহ সিবগাকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও সাহিত্য সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে সিবগাতুল্লাহ সিবগা বিভিন্ন সময় আলোচনায় আসেন।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন।

সূএ : সময় সংবাদ

এই বিভাগের অন্য খবর

Back to top button