রাজনীতি
প্রধান খবর

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন প্রধানমন্ত্রী ও জামায়াতে আমীর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জামায়াত আমিরও যাবেন শহীদ মিনারে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের প্রচার বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থান-এ গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

মহান একুশ উপলক্ষে রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button