রাজনীতি
প্রধান খবর

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ পৌঁছান। সেখানে দলটির আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, দলীয় কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button