
দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।
তথ্যসূত্র: যমুনা টিভি



