রাজনীতি

আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে দেবেন: আবুল মাল মুহিত

সিলেট সিটি করপোরেশনের গুণীশ্রেষ্ঠ সম্মাননা পেয়ে নিজেকে গর্বিত মনে করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, নিজের জন্মস্থানে এমন একটি সম্মাননা গৌরবের। আমি একান্তভাবে সিলেটের মানুষ। প্রাপ্তির একটি নিয়ম আছে। সেটা মনের প্রয়োজন, মাহাত্ম্যের। এই যে আমাকে সম্মান জানাচ্ছেন, আমি সেই মাহাত্ম্যের কাছে মাথা নত করি। আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে দেবেন।

বুধবার সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহি আলী আমজাদের ঘড়ি ঘরের সামনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাকে আজীবন সুকীর্তির স্বীকৃতিস্বরূপ দেওয়া সম্মাননায় পেয়ে তিনি এসব কথা বলেন।

রাত ৮টায় আবদুল মুহিত অনুষ্ঠানস্থলে হাজির হলে সিলেট মহানগর পুলিশের বাদক দল তাকে অর্ভ্যথনা জানায়। এরপর মঞ্চে মেয়র, কাউন্সিলরসহ সিসিকের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। মেয়র আরিফুল হক চৌধুরী গুণীশ্রেষ্ঠ সম্মাননা স্মারক হিসেবে শতবর্ষী আলী আমজদের ঘড়ির স্বর্ণখচিত র‌্যাপলিকা আনুষ্ঠানিকভাবে হস্থান্তর করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button