রাজনীতি

সপ্তাহব্যাপী মাঠে নামছে ১৪ দল

সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

আজ সোমবার এ সিদ্ধান্তের কথা জানান ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু। এর আগে রাজধানীর ইস্কাটনে তার বাসভবনে জোটের বৈঠক হয়।

আমির হোসেন আমু বলেন, আগামী বুধবার (২ আগস্ট) থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাতদিনের কর্মসূচি আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button