রাজনীতি
প্রধান খবর

ডিসি-এসপি কার্যালয়গুলো কিছু দলের অফিসে পরিণত হয়েছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপিতে যোগ দিতে চাইলে নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রান্তিক পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দলের প্রতিটি নেতাকর্মীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কেবল জানাবেন, ঢাকা থেকে পৌঁছাতে সময় লাগবে মাত্র।”

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ শহরে এক পথসভা ও পদযাত্রায় এ কথা বলেন তিনি। এ সময় ডিসি-এসপি কার্যালয়গুলো কিছু দলের ‘অফিসে’ পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “কোনো দলের পতন শুরু হলে তখন কেউ রক্ষা করতে আসবে না। আপনারা বেনজির হবেন না, ডিবির হারুন হবেন না। কারণ, আবাবিল পাখির মতো একজন হাসনাত বা সারজিস আলম আবারও রাজপথে নামবে। ডিসি-এসপিদের বলছি—আপনারা বাংলাদেশপন্থী ও জনতাপন্থী হন। কারণ, দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।”

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, “যখন কেউ সাহস করে আন্দোলনে বা কমিটিতে নাম দিতে পারছিল না, তখন মাহিন এগিয়ে এসেছিল।”

এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার সময় তৈরি হওয়া ভয়ের ইতিহাস থেকেই আমাদের আত্মপ্রকাশ। যারা পুলিশের বুলেটের সামনে থেকেও পিছিয়ে আসেনি, তারা আর ভয় পায় না। সিরাজগঞ্জ অতীতে গণঅভ্যুত্থানে পথ দেখিয়েছিল, এবারও তাই করবে।”

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের পর

এই বিভাগের অন্য খবর

Back to top button