রাজনীতি

হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে সারজিসের লংমার্চ

পঞ্চগড়ে এনসিপির লংমার্চ। ছবি: সমকাল

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে লংমার্চের উদ্বোধন হয়। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সারজিস আলমের নেতৃত্বে বিশাল এই বহর সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা ও চাকলাহাট ইউনিয়ন ঘুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক হয়ে বিকেল তিনটার দিকে তেঁতুলিয়া সদরে পৌঁছায়। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রাত নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সারজিস আলম।

এর আগে সকাল থেকেই আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button