ধর্ম
প্রধান খবর

২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৬ জুন, শুক্রবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আজ বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ১০ মহররম, অর্থাৎ ২৬ জুন পবিত্র আশুরা উদযাপিত হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের দপ্তর, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পবিত্র মহররম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং চারটি সম্মানিত মাসের অন্যতম। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরা, মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button