ধর্ম
প্রধান খবর

এক বছরের ওমরাহ ভিসা হলেও প্রতিবার লাগবে নতুন সার্ভিস প্যাকেজ ও পারমিট

সৌদি আরবের ৩৬৫ দিনের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার দেশটিতে প্রবেশের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার ভ্রমণের আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এরপর নুসুক অ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়ের জন্য ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

নতুন মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা গেলেও পুরো ভিসার মেয়াদে দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।

প্রতিটি সফরের সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। একই সঙ্গে পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিটি সফরের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button