ধর্ম
প্রধান খবর

আখেরি চাহার সোম্বা আজ, কেন ইসলামে গুরুত্বপূর্ণ দিনটি

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ২৩ হিজরির শুরুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একপর্যায়ে তিনি নামাজে ইমামতি করতেও পারছিলেন না।

বর্ণনা অনুযায়ী, সফর মাসের ২৮ তারিখে তিনি কিছুটা সুস্থবোধ করেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন মহানবী (সা.)। তাঁর সুস্থতার খবরে সাহাবিরা আনন্দিত হয়ে দান-খয়রাত করেন বলে ঐতিহ্যগতভাবে উল্লেখ করা হয়।

তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এর প্রায় ১৫ দিন পর ১২ রবিউল আউয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেন।

ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ ‘শেষ বুধবার’। দিনটি উপলক্ষে মুসলমানদের মধ্যে দান-খয়রাত ও নফল ইবাদতের প্রচলন রয়েছে।

এদিকে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী এদিন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button