সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে নৌকার জয়

বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনিত মতিউর রহমান (নৌকা) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

৯টি কেন্দ্রে ৫০টি কক্ষে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ১৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৯৬০ ও নারী ভোটার সাত হাজার ১৯৮জন। এখানে মেয়র প্রার্থী চারজন, সাধারণ কাউন্সিলর ৩১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ইভিএম পদ্ধতিতে শন্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button