অধ্যক্ষ মুনজিল আলী ছিলেন অনুপ্রেরণার বাতিঘর: ম. রাজ্জাক

সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি, ডাকসুর সাবেক সদস্য ও বগুড়া জেলা আ’লীগের কার্যনির্বাহি সদস্য ম. আব্দুর রাজ্জাক।
তিনি বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী মাঠে সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার এর মরদেহে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
জানাযা নামাযের পূর্বে বক্তব্য প্রদানকালে ম. রাজ্জাক বলেন, সর্বজন শ্রদ্ধেয় গণমানুষের আত্মার স্বজন অধ্যক্ষ মুনজিল আলী ছিলেন অনুপ্রেরণার বাতিঘর, আমাদের অকৃত্রিম অভিভাবক। বঙ্গবন্ধুর প্রশ্নে আজীবন আপোষহীন সৈনিক, তিনি আমাদের গর্ব, আমাদের বটবৃক্ষ। আমৃত্যু জাতির পিতার আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন। তাঁর মৃত্যুতে সংগঠনের অপূরনীয় ক্ষতি হয়েছে।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।



