সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় মদপানে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বিষাক্ত মদপানে সনাতন মন্ডল (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সে মারা যায়।

সনাতন মন্ডল উপজেলার পৌর এলাকার বাগবের গ্রামের সাহাপাড়ার রাখাল মন্ডলের ছেলে।

সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার কোনো একসময় সনাতন মদপান করে অসুস্থ হয়ে বাড়িতেই ছিল। তার পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। সোমবার তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে সে মারা যায়।

ইন্সপেক্টর লাল মিয়া জানান, মদপানে এক ব্যক্তি মারা গেছে বলে সংবাদ পেয়েছি। মদ বিক্রেতাকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button