সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে সম্প্রীতি সমাবেশ

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে থানা চত্বরে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

সারিয়াকান্দি থানা পুলিশ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী। এসআই আওয়াল কাফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, পৌর মেয়র মতিউর রহমান মতি, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি শাখার সভাপতি প্রভাত কুমার সাহা প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মন্দির কমিটির সদস্য, গ্রামপুলিশসহ স্থানীয় সুধীবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button