শেরপুরে বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়ের আত্মহত্যা

বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে অভিমান করে মারিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত মারিয়া শালফা এলাকার আব্দুল করিম আকন্দের ছেলে নাজির আকন্দের স্ত্রী। রবিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দিকে শালফা এলাকা থেকে লাশটি উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে নাজির আকন্দের সঙ্গে বথুয়াবাড়ি এলাকার মতি ফকিরের মেয়ে মাবিয়ার বিয়ে হয়। তাদের এক বছরের একটি মেয়ে সন্তান আছে। মেয়ের বাড়িতে দাওয়াত দিতে আসে মতি ফকির। দাওয়াত দেওয়া নিয়ে জামাই শশুরকে অপমান করে। বাবার এই অপমান সহ্য করতে না পেরে নিজ ঘরের তীররে সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সঠিক কারণ জানতে লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



