বগুড়া জেলাশেরপুর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত

বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর – নন্দীগ্রাম সড়কে ট্রাক চাপায় শাহ আলম (৫৫) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।

রোববার সন্ধায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহ আলম শেরপুর উপজেলার কুসুস্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, শেরপুর নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে কুসুম্বী ইউনিয়নের ধাওয়া পাড়া সামছুলের বাড়ির সামনে শেরপুর গামী চলন্ত ভ্যান এর এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানের যাএী  শাহ আলম পড়ে যান। পিছনে থাকা চলন্ত ট্রাক তার পায়ের উপর দিয়ে উঠে যায়। এতে তিনি গুরুতর  আহত হন।  স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসা ধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১১টায় মারা যান।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  ট্রাকটি আটক করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button