শেরপুরে শ্যালকের স্ত্রী ধর্ষণের অভিযোগে আটক এক

বগুড়া জেলার শেরপুর উপজেলার আন্দিকুমড়া গ্রামে শ্যালকের স্ত্রী ধর্ষণের ঘটনায় দুলাভাই শাহীন আলমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেল হাজতে পাঠায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের গত দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করে আসছে। এমনকি কুপ্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু দুলাভাইয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মনে মনে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে ধর্ষণ করে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
