শিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে আলু মজুদ রাখায় হিমাগারে অভিযান

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে হিমাগারে আলু মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরী করার দায়ে ২ হিমাগারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে ১০% এর বেশী আলু মজুদ রাখার অপরাধে নিউ কাফেলা হিমাগারকে ১০ হাজার ও সাহা হিমাগারকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে অভিযান চলাকালীন সময়ে হিমাদ্রী লিঃ কে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button