জাতীয়দিবস

বিশ্ব বেতার দিবস আজ

বিশ্ব বেতার দিবস আজ রবিবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’। এ উপলক্ষে বাংলাদেশ বেতার রাজধানীর আগারগাঁওয়ে, জাতীয় বেতার ভবনে আজ বিকেলে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি বিয়াট্রিস কালদুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেবে। -বিজ্ঞপ্তি

এই বিভাগের অন্য খবর

Back to top button