খেলাধুলা

‘পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে’

জাহানারাকে বলেন মঞ্জুরুল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।

জাহানারা বলেন, “উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলেন—তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। তখন ডাকবো, চলে আসিস।”

তিনি আরও জানান, বিষয়টি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাননি। তার ভাষায়, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”

জাহানারা বলেন, এখন তিনি আর বোর্ডের কাছে নয়, আল্লাহর কাছেই বিচার চাচ্ছেন।

এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম বা বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, জাহানারা আলম বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও দেশের নারী ক্রিকেটে তিনি অন্যতম সফল ও অভিজ্ঞ বোলার।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button