খেলাধুলা
প্রধান খবর

মা হারালেন শেখ মেহেদী হাসান

মা হারালেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাঁর মা মমতাজ বেগম রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেহেদীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত মুখ শেখ মেহেদী। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও ছিলেন তিনি। তবে নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আবেদন জানানো হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ২০১৮ সালে অভিষেক হয় মেহেদীর। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৭০ ম্যাচের ৬৮ ইনিংসে ২৪.০৫ গড়ে ৬৮ উইকেট নিয়েছেন তিনি; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। ব্যাট হাতে ৪৮ ইনিংসে ১১.৮৬ গড় ও ১০১.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪২৭ রান।

২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩১.১৪ গড়ে ১৪ উইকেট এবং ১৫.২৫ গড়ে ১২২ রান করেছেন এই ডানহাতি অলরাউন্ডার।

তথ্যসূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button