খেলাধুলা

১৮ সদস্যের টেস্ট ক্রিকেট দল চূড়ান্ত

টেস্ট সিরিজ শুরুর আগে আজ এমএ আজিজ স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ম্যাচ। তবে এরই মধ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত ১৮ সদস্যের টেস্ট ক্রিকেট দল। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ, বাদ পড়েছেন নুরুল হাসান সোহান এবং পেসার খালেদ আহমেদ। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি স্মরণীয় হয়ে থাকবে তরুণ হাসান মাহমুদের জন্য। প্রথম ওয়ানডেতে ভালো পারফরম্যান্সের পর দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য খুব ভালো করতে পারেননি। তাই তৃতীয় ম্যাচে বিশ্রাম পেলেও এবার ডাক পেয়েছেন টেস্ট দলে। ওয়ানডের পর এবার টেস্টেও অভিষেকের সম্ভাবনা থাকছে এই পেসারের। 

অন্যদিকে প্রথামিকভাবে ঘোষিত টেস্ট দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চলতি প্রস্তুতি ম্যাচে তার ব্যাট থেকে নিজেদের প্রথম ব্যাটিং ইনিংসে এসেছিলো ৩০ রান। এছাড়াও বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। প্রস্তুতি ম্যাচে এখন পর্যন্ত ক্যারিবীয়দের দুই ব্যাটিং ইনিংসে নিয়েছেন মোট চার উইকেট। 

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১১ ফেব্রুয়ারি। দুই টেস্টেই অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মোমিনুল হক। 

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান, ইবাদত হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button