খেলাধুলা

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সফর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দেশটিতে লকডাউন চলায় অনিশ্চিত হয়ে পরেছিলো এ সফরটি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দেশটির স্পোর্টস এন্ড রিক্রেয়শন কমিশনের কাছে সিরিজটি চলমান রাখার আবেদন করলে তাতে অনুমোদন মেলে।

মঙ্গলবার রাতেই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। যা মাঠে গড়াবে ৭ জুলাই থেকে।

৭ জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডে এরপর তিনটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। সবগুলো ম্যাচই হবে হারারেতে। গ্যালারী থাকবে দর্শকশূণ্য। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button