খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের দুই চ্যাম্পিয়ন রোনালদো ও মেসি, ধারে কাছেও নেই আর কেউ

চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। গোল সংখ্যায় ওদের ধারে কাছেও নেই আর কেউ। তাদেরকে ভবিষ্যতে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কাউকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

সেই বিকল না হওয়া নাম দুটো ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। অনেক কিছুর পরও তাদের আধিপত্য কমেনি। 

রোনালদো সেরা, নাকি মেসি অধরা এ নিয়ে আলাপ চলছে, চলবেও হয়তো আরো কয়েক শতাব্দি। তাদের এই দ্বৈরথে ঘি ঢালার মতো ফুটবলার এখনো এই গ্রহে আসেনি, সামান্যতম চ্যালেঞ্জও জানাতে পারেনি কেউ।

যে নেইমারকে ভাবা হয়েছিল মেসির রাজত্বে হানা দেবেন, সে নেইমারও ঢাকা পড়েছে লিওর ছায়ায়। এমবাপ্পে কিংবা আর্লিং হালাল্ডদের আলোও এতো প্রখর নয়।  

অনেক ক্ষেত্রে মেসির রোনালদোর নামের আড়ালে পেলে ম্যারাডোনাও আলো খুইয়েছেন, হয়েছেন অতীত ধ্রুবতারা। যাদের আলোয় চোখ শীতল হয় কিন্তু ঔজ্বল্যে মন ভরে না।

বয়সের ভারে ধার কমবে এমন ভাবতে বসা সমালোচক নিন্দুক কিংবা ভক্ত- সবার চোখ ছানাবড়া করে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগেও চলছে রোনালদো আর মেসির দাপট অনবরত। হিসেবের খতিয়ানে ওদের আশপাশেও নেই কেউ।

চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলদাতার তালিকায় সবার ওপরের নামটা ক্রিশ্চিয়ানোর, আর তার পরেই আছে লিওনেল মেসি। গোল সংখ্যায় ওদের ধারে কাছেও নেই কেউ। শিগগিরই ওদের কেউ ছুঁতে পারবে এমন কোনো লক্ষণও নেই। 

ঘর বদলানো রোনালদো হয়ে উঠেছেন আরো দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগেও নিয়মিত পাচ্ছেন জালের দেখা। মেসিও তার খোলসটা খুলছেন ধীরে ধীরে। এই দ্বৈরথ কতোদিন চলবে এবার শুধু সেটা দেখার অপেক্ষা। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button