খেলাধুলা

দেখে নিন এবার আইপিএলে কে কত টাকা পেল

আইপিএল এর চতুর্দশ আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে কেকেআরকে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলে মহেন্দ্র সিং ধোনির দল।

এদিন আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৬৫ রান তুলতে সক্ষম হয় কলকাতা।

শিরোপা জেতায় চেন্নাই পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি। এছাড়া প্রথমবার আইপিএলে রানার্সআপ হওয়া কলকাতা পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। প্লে অফ থেকে বাদ পড়া দুই দল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সমান ৮ কোটি ৭৫ লাখ রুপি করে পেয়েছে।

ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে ৫ লাখ রুপি জিতেছেন ফাফ ডু প্লেসি। এর বাইরে আরো ভিন্ন নয়টি ক্যাটাগরিতে ১০ লাখ রুপি করে পুরস্কার দেয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ৫৩ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি) টাকার পুরস্কার দেয়া হয়।

একনজরে দেখে নিন কে কত টাকা পুরস্কার পেয়েছে:

ম্যান অব দ্য ফাইনাল – ফাফ ডু প্লেসিস (৫ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – ঋতুরাজ গায়কোয়াড় (১০ লাখ রুপি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন – হার্শাল প্যাটেল (১০ লাখ রুপি)

গেম চেঞ্জার অব দ্য সিজন – হার্শাল প্যাটেল (১০ লাখ রুপি)
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন – শিমরন হেটমায়ার (১০ লাখ রুপি)
পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন – ভেঙ্কাটেশ আইয়ার (১০ লাখ রুপি)

পার্পল ক্যাপ উইনার – হার্শাল প্যাটেল (১০ লাখ রুপি)
অরেঞ্জ ক্যাপ উইনার – ঋতুরাজ গায়কোয়ার্ড (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছক্কা – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)

পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন- রবি বিষ্ণু (১০ লাখ রুপি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – রাজস্থান রয়্যালস (অর্থ পুরস্কার নেই)
চতুর্থ স্থান – রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)

তৃতীয় স্থান – দিল্লি ক্যাপিটালস (৮.৭৫ কোটি রুপি)
রানার্সআপ – কলকাতা নাইট রাইডার্স (১২.৫০ কোটি রুপি)
চ্যাম্পিয়ন – চেন্নাই সুপার কিংস (২০ কোটি রুপি)

এই বিভাগের অন্য খবর

Back to top button