খেলাধুলা

সাকিবকে হারিয়ে আইসিসির মাস সেরা পাকিস্তানের আসিফ

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নামিবিয়ার ক্রিকেটার ডেভিড ভিয়াকে হারিয়ে আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাক এই ব্যাটার।


গত ৪ নভেম্বর ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাবের জন্য তিন ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার (৯ নভেম্বর) আইসিসি জানিয়েছে, সাকিব ও ভিয়াকে হারিয়ে আসিফই জিতে নিয়েছেন অক্টোবরের সেরা ক্রিকেটারের খেতাব।


এর আগে গত জুলাইয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার স্বীকৃতি পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। সে সময় টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন ৫ উইকেট। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন তিনি। সেবার অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে হারিয়ে মাস সেরা হন সাকিব।


পাকিস্তানের হয়ে দারুণ সময় কাটছে আসিফ আলির। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আসিফ আলির ঝড়ো ক্যামিওতে জয় পায় পাকিস্তান। শুধু তাই নয় নিউজিল্যান্ডের বিপক্ষেও সুযোগ পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ এবং আফগানিস্তানের সঙ্গে ৭ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করেছেন আসিফ। দুই ম্যাচে মোট ১৯ বল খেলে সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষদিকে ক্রমবর্ধমান রানরেটের চাহিদাটা সহজেই মিটিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী এ ব্যাটার।


এমন বিধ্বংসী ব্যাটিং দেখে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা মারকুটে অলরাউন্ডার শহিদ আফ্রিদির কথা মনে পড়ছে দেশটির সাবেক অফস্পিনার সাঈদ আজমলের। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর আসিফের প্রশংসায় পঞ্চম আজমল।
আজমল বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের ঝলক দেখিয়েছে আসিফ আলি। অনেকদিন পর কাউকে শহিদ আফ্রিদির মতো অবলীলায় ছক্কা হাঁকাতে দেখলাম। সে দারুণ খেলেছে। আশা করবো সামনে ম্যাচগুলোতে এটি চলমান থাকবে।’
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেন আসিফ আলি। সেই দলের সহকারী কোচ আজমল। পিএসএলের পঞ্চম আসরের খুব একটা ফর্মে ছিলেন না আসিফ। তবু তার প্রতি পূর্ণ সমর্থনই দিয়েছিল ইসলামাবাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button