খেলাধুলাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আইজিপি কাপের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া সদর উপজেলা

বগুড়ায় আইজিপি কাপ জাতীয় যুব (অনূর্ধ্ব ১৯) কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনালে বগুড়া সদর উপজেলা ৪৫-৩০ পয়েন্টের ব্যবধানে কাহালু উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে।

বিকেলে বগুড়া মমতাজ উদ্দীন খেলার মাঠে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশ বগুড়ার সহযোগিতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সমাজ রাগেবুল আহসান রিপু সহ আরো অনেকই।

এই বিভাগের অন্য খবর

Back to top button