খেলাধুলাফুটবল

রোনালদোর রেকর্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই জোড়া গোলের ফলে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। রোনালদোর গোল সংখ্যা এখন ৮০১।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচে নিজেদের আধিপত্য ধরার আগেই গোল খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের হয়ে ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয় স্মিথ রো। তবে এর পরই ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। হাফ টাইমের ঠিক আগে গোল করে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। ১-১ গোল সমতা নিজে বিরতিতে যায় দুই দল।


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই সমানে সমান খেলতে থাকে। তবে ৫২ তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে মার্কাস র‌্যাশফোর্ডের পাস পেয়ে ১০ গজ দূর থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি।


তবে ইউনাইটেড এই লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। মাত্র ২ মিনিট পরই দলকে সমতায় ফেরায় আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তবে ৬৮ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইউনাইটেড। ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে আর্সেনালকে সমতায় ফেরান সেই ওডেগার্ড। পেনাল্টি পায় ইউনাইটেড। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও লিড এনে সিআরসেভেন। এরপর কোন দল আর তেমন সুযোগ তৈরি করতে না পারায় ৩-২ গোলেই শেষ হয় ম্যাচটি।



এদিকে, ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের অনেক আগেই পেছনে ফেলেছেন ম্যান ইউর পর্তুগিজ তারকা রোনালদো। পেলের হিসেবে তার ৭৬৭ গোল পর্তুগাল অধিনায়ক ছাপিয়ে যান চলতি বছরের মার্চে। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে।


এখন শুধু চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকানকে পেছনে ফেলার পালা রোনালদোর। ইয়োসেফ বিকানের গোল সংখ্যা ৮০৫। 


আর্সেনালের বিপক্ষে এই ম্যাচ জয়ের ফলে আবারও চ্যাম্পিয়নস লিগের দৌড়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এখনও আর্সেনাল থেকে ২ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আর্সেনাল, সমান ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ২১। তারা রয়েছে টেবিলের ৭ নম্বরে।    

এই বিভাগের অন্য খবর

Back to top button