খেলাধুলা

১১ বছর পর ঢাকায় পা রাখলেন জেমি সিডন্স

১১ বছর পর আবার বাংলাদেশের সঙ্গে গাঁট বাধতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার নামি কোচ জেমি সিডন্স। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে ঢাকায় পা রেখেছেন তিনি।

বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিডন্সকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট।

তবে এখনো অজানা রয়েছে এ অস্ট্রেলিয়ান আবার কোন পরিচয়ে কাজ করবেন, তার পদবি কী হবে- ব্যাটিং কোচ নাকি ব্যাটিং উপদেষ্টা? তিনি আসলে কোথায় কাজ করবেন? শুধুই জাতীয় দলের হয়ে নাকি এইচপি ও ‘এ’ টিম কিংবা ‘বাংলা টাইগার্স’ এর সঙ্গে।

বলা যায়, অজানা দায়িত্ব নিয়েই বাংলাদেশে পা রেখেছেন সিডন্স। তার সঙ্গে আলাপ আলোচনা করেই হয়তো করণীয় বুঝিয়ে দেবে বিসিবি।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের হেড পদে নিয়োগ পান জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি ছিলেন টাইগারদের হেড কোচ। তারপর টিম বাংলাদেশের সঙ্গে বিচ্ছেদ ঘটে এ অস্ট্রেলিয়ানের।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button