‘আইপিএলের’ জন্য বিপিএল ছাড়লেন আন্দ্রে রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছিলেন আন্দ্রে রাসেল। মাঝপথেই বিপিএল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলেন রাসেল। বর্তমানে মার্কিন মুলুকে ফিটনেস ক্যাম্প করছে কেকেআর। সেখানে দলের সঙ্গে যোগ দিতেই বিপিএল ছাড়ছেন ক্যারিবীয় বিগ হিটার।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি মিনিস্টার গ্রুপ ঢাকা বিষয়টি নিশ্চিত করেছে।
ভিডিওবার্তায় রাসেল বলেন, ‘বিপিএলে আমার শেষ ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। দ্রে রাস মাঠে নেমে যা করতে চান-দর্শকদের বিনোদন দেয়া, নিজে ভালো খেলা এবং সবাইকে দারুণভাবে বিদায় জানানো, সবই করতে চেয়েছিলাম। কিন্তু বৃষ্টি বাধায় তা আর হলো না। তবে দলের সবার জন্য শুভেচ্ছা রইল। টুর্নামেন্ট জেতার মতোই আমাদের দল।’
তবে চলমান বিপিএলে সেরা ছন্দে ছিলেন না রাসেল। ব্যাট হাতে ৫ ইনিংসে তিনি করেন মাত্র ৬১ রান । আর হাত ঘুরিয়ে ৯.৪২ ইকোনমি রেটে ৬ ইনিংসে ৮ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
এসএ




