খেলাধুলা

বিপিএলে দু’দিনের বিরতি, সিলেট পর্ব শুরু সোমবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে চলছে দু’দিনের বিরতি। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিলেট পর্ব।

এবারের আসরে এখন পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দ্বিতীয় সর্বোচ্চ সাতটি করে ম্যাচ ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকার। তৃতীয় সর্বোচ্চ ছয়টি করে ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।

২১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর।৬ ম্যাচ থেকে ৪ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান কুমিল্লার। কুমিল্লার সমান পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলেছে ফরচুন। তারা ৭ ম্যাচ থেকে ৪ জয় ও ২ হারে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। ৬ ম্যাচ থেকে ১ জয় ও ৪ পরাজয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট সানরাইজার্স।

শেষ হওয়া ২০ ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তারা সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। শীর্ষ পাঁচ দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের দু’টি চট্টগ্রামের। এরপর রয়েছে খুলনা টাইগার্স. সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button