এবার আইপিএলে কোনো দলই পেলেন না সাকিব, রয়ে গেলেন অবিক্রিত

আইপিএলের এবারের আসরের নিলামে দল পায়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে অবিক্রিত থেকে গেছেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো নিলামে অবিক্রিত থাকলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের দল না পাওয়াটা অবিশ্বাষ্য টাইগার ভক্তদের জন্য। কারণ নিলামের আগে বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ক্রিকেটার।
ব্যাঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের ১৫তম আসরের নিলাম। আজ বেলা ১২টায় শুরু হয়েছে নিলামের আনুষ্ঠানিকতা।
দুই ধাপে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। নিবন্ধিত হয়েছেন দেশি বিদেশি মিলিয়ে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, নিলামের আগেই তিনজন করে ক্রিকেটারের নাম টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।
আট দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের গত আসর। এবার গতবারের সাথে আরও নতুন দুটি দল যুক্ত করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআিই। সেগুলো হল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স।
এবারের আইপিএলের নিলামে আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব ও মোস্তাফিজ আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। অন্যদিকে লিটন, তাসকিন ও শরিফুল সমান ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন।




