খেলাধুলা

ঢাকায় আসছেন এআর রহমান

করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে স্থগিত হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টটি এ সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি।

বিসিবি জানিয়েছে, করোনার প্রকোপ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে টিকিট বিক্রি।

মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুরে অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুষ্ঠিতব্য কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কনসার্টের সেরা আকর্ষণ ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার অস্কার জয়ী এআর রহমান।উপমহাদেশের প্রখ্যাত সুরকার এআর রহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও মাইলস।

রোববার রাতে কনসার্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকিট পাওয়া যাবে। তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হবে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার ও ব্রোঞ্জ এক হাজার টাকা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button