খেলাধুলাপ্রধান খবর

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে মুশফিক

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় দুর্গতিতে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। বন্যায় আক্রান্তদের সহায়তা করতে নিজের এক মাসের বেতনের পুরো ৬ লক্ষ টাকা পাঠিয়েছেন তিনি। 

একটি স্বেচ্ছাসেবী দল মুশফিকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে। 

এই ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা এক সেচ্ছাসেবী বলেন, মুশফিকের কাছ থেকে ৬ লাখ টাকা আমরা পেয়েছি। এই টাকা দিয়ে দুর্গতের মাঝে রান্না করার খাদ্য সামগ্রী বিতরণ করব। দেড় হাজার পরিবারকে এই টাকা দিয়ে আমরা সহায়তা দ্রব্য পৌঁছে দিতে চাই। মুশফিক ফাউন্ডেশনের ব্যানারে এই সহায়তা দ্রুততম সময়ে পৌঁছে যাবে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের কাছে। 

আগেও নানান সময়ে দুর্গত মানুষের সহায়তা করতে দেখা গেছে মুশফিককে।

বর্তমান জাতীয় দলের খেলা থেকে সাময়িক বিরতিতে আছেন মুশফিক। কয়েকদিন পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন মুশফিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button