খেলাধুলাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন গাবতলী ও সোনাতলা

বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এ গাবতলী উপজেলার উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সারিয়াকান্দির নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আর বঙ্গবন্ধু গোল্ডকাপে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধুনট উপজেলার চিকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ৯টি গোলদিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছে সদরের ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিত চন্দ্র।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমূখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button