আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিছুই করার নাই: মাশরাফি

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে হার মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
ম্যারাডোনাকে ভালোবাসে আর্জেন্টিনাকে সমর্থন শুরু তার। এখন মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানা নেই তার। কিন্তু দলের এই কঠিন সময়েও পাশে আছেন মাশরাফি।
ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবারও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য, তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না।’
‘আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না তা আরও একবার প্রমাণিত, ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’
‘আর ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করি ও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি।’‘শুভ কামনা পরের ম্যাচের জন্য।’


