দীর্ঘ বিরতির পর শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে ক্রিকেট

গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম সংস্করণের খেলা।
জাতীয় লিগের ম্যাচ এবারও হবে ডাবল লিগ পদ্ধতিতে। যে কারণে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে।
টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টুতে নেমে যাবে।
২১তম জাতীয় লিগে এবার অংশগ্রহণ করছে আটটি দল। সব মিলিয়ে খেলোয়াড় সংখ্যা ১১২ ৷
এবার বেড়েছে টুর্নামেন্টটির ভেন্যুর সংখ্যাও।
যেখানে ভেন্যু হিসেবে ছিলো শহীদ চান্দু স্টেডিয়ামের নামও ৷
আগামীকাল সকাল সাড়ে ৯ টায় ঢাকা মেট্রো বনাম সিলেটের ম্যাচ দিয়ে বগুড়া চান্দু স্টেডিয়ামে খেলা শুরু হতে যাচ্ছে ৷
বগুড়াবাসীর প্রাণের দাবী চান্দু স্টেডিয়ামে ঘড়োয়া লীগের পাশাপাশি আন্তর্জাতিক খেলা সমুহ আয়োজন করা ৷
সম্ভাব্য একাদশঃ
ঢাকা মেট্রোঃ
সাদমান ইসলাম, রাকিন আহমেদ, সামসুর রহমান, মার্শাল আইয়ুব, মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমীন, সৈকত আলী, জাবিদ হোসেন, আরাফৈত সানি, শহিদুল ইসলাম, মেহরাব হোসেন ৷
সিলেটঃ
ইমতিয়াজ হোসেন, তৌফিক খান, রাহাতুল ফেরদৌস, জাকির হাসান, অলোক কপালি, জাকের আলী, শাহানুর রহমান, এনামুল হক জুনিয়র, রেজাউর রহমান, ইমরান আলী, রুয়েল মিয়া ৷
এই ভেন্যুর পরবর্তী ম্যাচসমূহঃ
~বরিশাল বনাম ঢাকা মেট্রো (২৪ অক্টোবর)
~রংপুর বনাম ঢাকা (৭ নভেম্বর)
~খুলনা বনাম ঢাকা (১৪ নভেম্বর)



