ক্রিকেটখেলাধুলা

ফিল্ডিংয়ে ভুলের পরও পাকিস্তানকে ১৩৫ রানে থামাল বাংলাদেশ

শেখ মাহেদীর উইকেট উদযাপন। ছবি: ক্রিকইনফো

হাতে যেন ভ্যাসলিন মেখেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। একের পর এক সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন তারা। তবুও খুব বেশি এগোতে পারেনি পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫ রানে থেমেছে বাবর আজমের দল। অলিখিত সেমিফাইনালে জিততে এখন টাইগারদের লক্ষ্য ১৩৬ রান।

বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ শাহিন আফ্রিদি। রিশাদ হোসেনের ওভারে তাকে তিনবার জীবন দেন টাইগাররা। প্রথমে নুরুল হাসান, এরপর আম্পায়ার্স কল এবং পরে মেহেদী হাসানের ভুলে বেঁচে যান তিনি। তবে শেষ পর্যন্ত অধিনায়ক জাকের আলীর হাতে ধরা পড়েন আফ্রিদি। আউট হওয়ার আগে ১৩ বলে ১৯ রান করেন তিনি।

একই ওভারে আরও একটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। মোহাম্মদ নেওয়াজের সহজ ক্যাচ ফেলেন পারভেজ হোসেন। শূন্য রানে ফিরতে পারতেন নেওয়াজ, কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ১৫ বলে ২৫ রান করেন ২ ছক্কা ও ১ চারে।

মোট ৭১ রানে ৬ উইকেট হারানোর পরও পাকিস্তান শেষ পর্যন্ত ১৩৫ রানে পৌঁছায়। এখন সেই রান তাড়া করে জয় পেলে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button