ক্রিকেট
প্রধান খবর

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড ওভাল-এ ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত জাতীয় ক্রিকেট দল-কে ১০ উইকেটে হারিয়ে লজ্জায় ফেলেছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। পরের আসরে সেই হারের প্রতিশোধ নেয় ভারত। গায়ানা-র জর্জটাউন-এ ২০২৪ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় তারা। আর এবারও জয় পেল ভারত।

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হাই-স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৬ রান করলেও শেষ পর্যন্ত ৭ রানের হার এড়াতে পারেনি।

দলীয় ২০ রানে অভিষেক শর্মা আউট হওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। আগের ম্যাচের নায়ক সাঞ্জু স্যামসন ও ইশান কিশান ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.৩ ওভারেই দলকে ১০০ রানে পৌঁছে দেন। কিশান ৩৯ রান করে আউট হলেও থামেনি রানঝড়। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬০ রান। স্যামসন ৮৯ ও শিবাম দুবে ১৮ রানে ব্যাট করছিলেন।

জবাবে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত লড়াই করেন জ্যাকব বেথেল। তার ৪৮ বলে ১০৫ রানের সেঞ্চুরিতে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৬ রানেই থামে এবং ৭ রানের জয়ে ফাইনালে উঠে যায় ভারত। রোববার শিরোপার ম্যাচে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর।

সুপার এইট পর্বে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে টানা হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। অন্যদিকে সূর্যকুমার যাদব-এর নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কিছুটা চাপে পড়ে। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা।

এদিকে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল-এর দেওয়া ১৬৯ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারেই ছুঁয়ে ফেলে কিউইরা।

দুর্দান্ত ব্যাটিং করেন ফিন অ্যালেন। তিনি ৩৩ বলে ১০ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০০ রান করেন। পাশাপাশি টিম সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান যোগ করেন।

অ্যালেনের এই সেঞ্চুরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। সেই রেকর্ড ভেঙে দেন অ্যালেন। নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করা ডেনড্রা ডটিন-এর।

সব মিলিয়ে জমে উঠেছে এবারের আসর, যেখানে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

সূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button