
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৭তম ম্যাচে আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার ঝড়ে সিলেট সানরাইজার্স উরিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে খুলনা টাইগার্স।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় মাঠে গড়ায়। প্রথমে ব্যাট করা সিলেট নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে।
১৪৩ রানের টার্গেটে খুলনা এক উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৪.২ ওভারেই।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনার হয়ে ওপেনার সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচার উদ্বোধনী জুটিতে ৯৯ রান তোলেন। ৪৩ রান করে সৌম্য বিদায় নিলেও ফ্লেচার ৪৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। সেই সাথে থিসারা পেরেরা ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
সিলেটের হাল ধরেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫০ বলে ৬৮ রান তোলেন। খালেদ আহমেদের দ্বিতীয় শিকার হয়ে মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রানে ফেরেন। তবে শেষ ওভার পর্যন্ত ব্যাট করা মিঠুন ঝড় তোলেন। পঞ্চম বলে সৌম্য সরকারের বলে আউট হয়েছেন ঠিকই, তবে ৫১ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের দারুণ ইনিংস উপহার দেন।
খুলনার বোলারদের মধ্যে খালেদ ২টি উইকেট পান। এছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন।
এসএ//