ক্রিকেটখেলাধুলা

চিকিৎসার জন্য লন্ডনে তাসকিন

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিডস্টার তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে আছেন। ফলে পুরোপুরি সুস্থ হতে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তাসকিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন লন্ডনে যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনায় রাখুন।’

লন্ডনে তাসকিনের জন্য আগে থেকেই অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তার তত্বাবধানে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সারবেন তাসকিন।

কাঁধের চিকিৎসার কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকসিনকে। বর্তমান অবস্থা বিবেচনায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button