ক্রিকেটখেলাধুলা

বদলে গেল এশিয়া কাপের নাম

টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আজ শনিবার। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আর কিছুক্ষণ পরই। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগে বদলে গেল এশিয়া কাপের নাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ছয় জাতি এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর খুঁজে পেয়েছে আজ। ডিপি ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠান টাইটেল স্পন্সর হয়েছে। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ২০২২।

এই চুক্তির পর এসিসির সভাপতি জয় শাহ বলেছেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে এশিয়া কাপের টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে আমরা খুশি। এশিয়া কাপ খুব ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। আমরা ডিপি ওয়ার্ল্ডকে স্বাগত জানাচ্ছি।’

ডিপি ওয়ার্ল্ড মূলত দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি। প্রতিষ্ঠানটির সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম এক বিবৃতিতে এশিয়া কাপে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button