দেশে ফিরেই ক্যাম্প শুরু করবে সাকিবরা

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে টাইগাররা। এরপরই সংবাদ সম্মেলনে এসে ম্যাচ হারের বিভিন্ন বিষয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দেশে ফিরেই নতুন কনসালট্যান্ট শ্রীরাম শ্রীধরনের অধীনে ক্যাম্প শুরু করবে টাইগাররা। সপ্তাহখানেক নিজ দেশে ছুটি কাটিয়ে ঢাকায় পা রাখবেন এই কনসালট্যান্ট।
জানা গেছে, দেশে ফিরেই ছোট পরিসরে কয়েকদিনের ক্যাম্প হবে মিরপুরে। শ্রীরামের তত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।
এশিয়া কাপের পর বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজে খেলতে চলতি মাসের ৩০ তারিখ নিউজিল্যান্ডে যাওয়ার কথা আছে সাকিবদের। তবে কন্ডিশনকে আয়ত্বে করার জন্য কয়েকদিন আগেই (২৪ তারিখ) সেখানে যাবে টাইগাররা। এর আগে ঢাকায় আসবেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। এছাড়া দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দেবেন নিউজিল্যান্ডে দলের সাথে।



