ক্রিকেটখেলাধুলা

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান, দু’দলেই পরিবর্তন

গ্রুপপর্বের লড়াইয়ের উত্তাপ ফুরিয়েছে। এখন এশিয়া কাপে চলছে সুপার ফোরের লড়াই। গ্রুপপর্বের মতো আরব ভূমিতে সুপার ফোরের দ্বিতীয় দিনেও মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের জমজমাট লড়াই শুরু হচ্ছে রাত আটটায়। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

রবিবার (৪ সেপ্টেম্বর) ম্যাচের আগে ভাগ্য পরীক্ষায় জিতেছে পাকিস্তান। টস হেরেছেন রোহিত শর্মা। তবে টস জিতলেও ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

আজকের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।

মোহাম্মদ হাসনাইনকে একাদশে নিয়েছে পাক ম্যানেজম্যান্ট। এতে করে একাদশ থেকে বাদ পড়েছেন শাহনেওয়াজ দাহানি। 

ভারতের একাদশ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা ও আভেশ খান। দুজনের পরিবর্তে এসেছেন দীপক হুদা ও রবী বিষ্ণুই। আজ উইকেটের পেছনে দেখা যাবে ঋষভ পন্তকে।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবী বিষ্ণুই, আর্শদ্বীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।

এই বিভাগের অন্য খবর

Back to top button